× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৬:৫৪ পিএম

দেশটাকে কারো গোলামিতে পরিণত করতে চাই না: আমির হামজা

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৬:৫৪ পিএম

শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা। ছবি : রূপালী বাংলাদেশ

শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা। ছবি : রূপালী বাংলাদেশ

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, ‘এই দেশের জন্য ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যারা জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে যেন শহীদের মর্যাদা দান করেন। আমরা তাদের পথেই চলতে চাই।’

তিনি বলেন, ‘এই দেশটাকে আমরা আর কারও গোলামিতে পরিণত করতে চাই না। সুন্দর স্বপ্ন নিয়ে বুয়েটের মতো প্রতিষ্ঠানে পড়াশোনা করছিল একটি ছেলে।’

শনিবার (২৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া রায়াডাঙ্গা এলাকায় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘এই দেশকে যেন আমরা সত্যিকার অর্থেই বৈষম্যমুক্ত করতে পারি এবং চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজিসহ সব ধরনের অনিয়ম ও দুর্নীতি থেকে মুক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি।’

এ সময় শহীদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহসহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Link copied!