কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ এক কিশোরকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার সেকান্দরনগর (গোয়ালপাড়া) গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক কিশোরের নাম বরকতউল্লাহ (১৯)। তিনি আশফাক মিয়ার ছেলে এবং সেকান্দরনগর গ্রামের বাসিন্দা।
যৌথবাহিনীর অভিযানে তার কাছ থেকে ২টি ছুরি, ১টি চাপাতি, ১টি রামদা, ১টি কিরিচ, ১টি চাকু ও ১টি দা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাড়াইল থানায় মামলা নম্বর-৬(১)/২০২৬, অস্ত্র আইন ১৮৭৮ সনের ১৯(F) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
তাড়াইল থানার ওসি জালাল উদ্দিন বলেন, ‘আটক ব্যক্তি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে বুধবার (২৮ জানুয়ারি) আদালতের মাধ্যমে গাজীপুর শিশু সংশোধনাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
তিনি আরও জানান, ‘এলাকায় অবৈধ অস্ত্র ও অপরাধ দমনে যৌথবাহিনীর তৎপরতা আরও জোরদার করা হবে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন