× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৮:০১ পিএম

আচরণবিধি লঙ্ঘন : চাঁদপুরে বিএনপি-ইসলামী আন্দোলনের দুই প্রার্থীকে শোকজ

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৮:০১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মমিনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী পাটোয়ারিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান (সিভিল জজ) নুরুল্লাহ সিদ্দিকী।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে চাঁদপুর-৫ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী মো. মমিনুল হক নির্বাচনি এলাকায় তার ছবি, ধানের শীষ প্রতীক-সংবলিত ‘জনাব ইঞ্জি: মমিনুল হক ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন’ লেখা-যুক্ত রঙিন প্লাস্টিকের ফেস্টুন গাছে সাঁটিয়েছেন। যা গত ২৭ জানুয়ারি নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি কর্তৃক সরেজমিন পরিদর্শনকালে পুলিশ, সেনাসদস্যদের উপস্থিতিতে দৃষ্টিগোচর হয়। এ ছাড়াও নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে এ রকম কয়েকটি রঙিন ফেস্টুন দেখা গেছে। যা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ।

একই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী পাটোয়ারি নির্বাচনি এলাকায় তার ছবি, হাতপাখা প্রতীক-সংবলিত ‘আলহাজ মোহাম্মদ আলী পাটোয়ারিকে হাতপাখা মার্কায় ভোট দিন’ লেখা-যুক্ত রঙিন পোস্টার দেয়ালে ব্যবহার করেছেন। যা গত ২৭ জানুয়ারি নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি কর্তৃক সরেজমিন পরিদর্শনকালে পুলিশ, সেনাসদস্যদের উপস্থিতিতে দৃষ্টিগোচর হয়। এ ছাড়াও নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে এ রকম কয়েকটি রঙিন পোস্টার দেখা গেছে। যা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ।

এমন পরিস্থিতিতে উভয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে উক্ত অপরাধ বিচারের জন্যে আমলে নেওয়া হবে না অথবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পূর্ণাঙ্গ অনুসন্ধান শেষে লিখিত সুপারিশসহ বাংলাদেশ নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন প্রেরণ করা হবে না, এ-মর্মে কমিটির অস্থায়ী কার্যালয় তথা হাজীগঞ্জ সিভিল জজ আদালত, চাঁদপুর (জেলা জজ আদালত ভবন, চাঁদপুর) এ আগামী ২ ফেব্রুয়ারি সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টায় নিজে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য আপনাদের নির্দেশ প্রদান করা হলো। ব্যর্থতায় আপনাদের বক্তব্য ব্যতিরেকে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন প্রেরণ করা হবে।

উভয় কারণ দর্শানোর নোটিশ অতিদ্রুত জারি করে জারির প্রতিবেদন অত্র কার্যালয়ে প্রেরণ করার জন্য হাজীগঞ্জ থানার ওসিকে নির্দেশ প্রদান করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!