× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৮:২৪ এএম

আমেরিকা-ভারতের সঙ্গে জামায়াতের বৈঠক গোপনে কেন : চরমোনাই পীর

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৮:২৪ এএম

মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।ছবি : রূপালী বাংলাদেশ

মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।ছবি : রূপালী বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর (চরমোনাই পীর) মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, আপনারা দেখেছেন জামায়াতের মুখে একটা কাজে আরেকটা। আমাদের সামনে বলে একটা আর গোপনে বৈঠক করে ভারত ও আমেরিকার সঙ্গে। 

তিনি আরও বলেন, আমরা পরিস্কার বলব বৈঠক হতেই পারে কিন্তু গোপ কেনো? সেই গোপনের মধ্যে ডাল মে কুচ কালো হে। এটা বাংলাদেশের মানুষ বুঝে গেছে। আর ধোঁকা দিয়ে আমাদের ধোঁকায় ফালানো যাবে না। আমরা একা হয়ে যায়নি, আমাদের সঙ্গে আল্লাহ আছে, ওলামা আলেমসহ জনগণ আছে। 

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদীর পুলিশ লাইন্স এলাকায় নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইসলামের নীতি আদর্শের ওপর আমরা দাঁড়িয়ে থাকলে দুনিয়াতে শান্তি পাব, আখিরাতে মুক্তি পাব। আমরা যখন দেখলাম জামায়াত সমঝোতার মধ্যে নেতৃত্বের ক্ষমতা নিয়ে নিল, তারা প্রচলিত নিয়মে দেশ পরিচালনা করবে। যখন এটা আমরা বুঝতে পারলাম তখন কঠিন সিদ্ধান্ত নিয়ে ইসলাম বাংলার জমিনে উঁচু করার জন্য, মানবতা রক্ষা করার জন্য আমরা ঘোষণা দিলাম ইসলামী আন্দোলন হাতপাখা নিয়ে ইসলামের পথে একাই নির্বাচন করব। বাংলাদেশকে পরিবর্তন করব, সোনার দেশে পরিণত করব।

নরসিংদী সদর আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী ও জেলা শাখার সভাপতি আশরাফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে নরসিংদীর বিভিন্ন আসনে মনোনীত প্রার্থীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!