× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৭:০৫ পিএম

যশোরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১০

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৭:০৫ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

যশোরের ঝিকরগাছায় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের  অভিযোগ পাওয়া গেছে। এতে ১০ জন আহত হয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

জামায়াতের নেতৃবৃন্দ জানান, দুপুরে মহিলা জামায়াতের ১০-১২ জন কর্মী নির্বাচনি প্রতীক ‘দাঁড়িপাল্লা’র পক্ষে গঙ্গানন্দপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামে ভোট চাইতে যান। এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী তাদের প্রচারণায় বাধা দেন এবং অশালীন ভাষায় গালিগালাজ করেন। খবর পেয়ে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের কয়েকজন নেতাকর্মী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা তাদের ওপর এসএস পাইপ, বাঁশ ও লোহার রড দিয়ে হামলা করেন। এতে তাদের ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

যশোর-২ আসনের বিএনপি প্রার্থী সাবিরা নাজমুল মুন্নী বলেন, জামায়াত কর্মীরা বুলেটপ্রুফ জ্যাকেটের মতো পোশাক পরে প্রস্তুতি নিয়ে এসে বিএনপি কর্মীদের ওপর হামলা করে। 

ঝিকরগাছা থানার ওসি দেওয়ান মোহাম্মদ শাহজালাল আলম বলেন, দু’পক্ষের মধ্যে সামান্য ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!