× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১০:৪৪ পিএম

‘কোনো চোখ রাঙানিতে উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে রাখা যাবে না’

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১০:৪৪ পিএম

বক্তব্য দেন সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী। ছবি : রূপালী বাংলাদেশ

বক্তব্য দেন সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী। ছবি : রূপালী বাংলাদেশ

সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী, দলের চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘জৈন্তাপুর-গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের সম্পদের সুষ্ঠু ব্যবহার করে এই অঞ্চলের ব্যাপক উন্নয়ন করা সম্ভব। আল্লাহর সৃষ্ট অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত জাফলং, বিছনাকান্দি, রাতারগুল সোয়াম্প ফরেস্ট, পিয়াইন ও সারি নদীর মতো স্থানগুলো পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এই পর্যটন কেন্দ্রগুলোকে এমনভাবে সাজাতে হবে, যাতে সবার নজর কাড়ে।’

তিনি আরও বলেন, ‘দেশি-বিদেশি পর্যটকরা আকৃষ্ট হয়ে বারবার আসে—এমন পরিবেশ তৈরি করতে হবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট, হোটেল-মোটেল-রেস্টুরেন্ট গড়ে তুলতে হবে। এর মূল ভিত্তি হচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং সুন্দর ও নিরাপদ পরিবেশ বজায় রাখা।’

বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়ন ও মধ্য জাফলং ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আরিফুল হক চৌধুরী।

আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমাদের মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে আমরা নিজেদের ভাগ্য পরিবর্তন করব। আমরা সততা ও সাহসিকতা দিয়ে এগিয়ে যাব। বিএনপি সরকার গঠন করলে কোনো রক্তচক্ষু কিংবা চোখ রাঙানিতে আমাদের উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে রাখা যাবে না। সব চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা কাটিয়ে আমরা স্বচ্ছতা ও অগ্রগতির পথে এগিয়ে যাব।’

এর আগে তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জৈন্তাপুর উপজেলা শাখার সঙ্গে মতবিনিময় করেন এবং দরবস্ত ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন।

জৈন্তাপুর উপজেলায় পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক মাওলানা মুহিবুল্লাহ, মাওলানা হিলাল আহমদ, মাওলানা আবু হানিফ, দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহার আলম বাহার, মাওলানা ওলিউর রহমান, আজির রহমান, দরবস্ত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুসলিম আলী মেম্বার, আব্দুল লতিফ, আব্দুল মনাফ, আব্দুল হাই, আব্দুল ওয়াদুদ মেম্বার, মাহমুদ আলী মেম্বার ও আব্দুল বারি।

পৃথক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি জিল্লুর রহমান, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলত, সিলেট জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সিলেট জেলা তাঁতীদলের আহ্বায়ক মো. হানিফ, নেওয়ার আহমদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক সম্পাদক শাহ আলম স্বপন, উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট নুর আহমদ, সহ-সভাপতি উসমান গণী, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আহমদ প্রমুখ। 

এ ছাড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Link copied!