× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৭:৩৫ এএম

বিএনপি মনোনীত প্রার্থী নাসের রহমান

‘কিশোর গ্যাং তো দূরের কথা, মনু নদে ভেসে যাবে সব’

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৭:৩৫ এএম

মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন মৌলভীবাজার-৩ (সদর–রাজনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম নাসের রহমান

মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন মৌলভীবাজার-৩ (সদর–রাজনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম নাসের রহমান

জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হলে মৌলভীবাজারে কিশোর গ্যাং তো দূরের কথা, এডাল্ট গ্যাংও থাকবে না। সব গ্যাং মনু নদে ভেসে যাবে। মৌলভীবাজারে চাঁদাবাজি কোনোভাবেই চলবে না।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে ইয়ুথ ফোরাম মৌলভীবাজারের আয়োজনে ক্রীড়া ও সামাজিক সংগঠন, যুবসমাজের সঙ্গে মতবিনিময় সভায় মৌলভীবাজার-৩ (সদর–রাজনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমান এসব কথা বলেছেন।

এ সময় তিনি আরও বলেন, ধানের শীষ বিজয়ী হলে মৌলভীবাজারে কোনো ধরনের গ্যাং, কিশোর বা এডাল্ট, থাকবে না। চাঁদাবাজি ও অপরাধের কোনো শব্দও কেউ শুনবে না। সব ধরনের অপরাধের বিরুদ্ধে থাকবে জিরো টলারেন্স।

নাসের রহমান বলেন, যুবদের মাঠমুখী করতে সুটিং ক্লাব চালু করা হবে এবং নিয়মিত ফুটবল লিগ আয়োজন করা হবে। শেরপুরের আইনপুর মাঠকে পূর্ণাঙ্গ খেলাধুলার উপযোগী করা হবে। কলেজ মাঠগুলো উন্নয়ন করে ফুটবল ও ক্রিকেট অনুশীলনের স্থায়ী ব্যবস্থা করা হবে। এছাড়া আধুনিক সুইমিং পুল ও কাবাডি খেলোয়াড়দের জন্য ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হবে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নাসের রহমানের জ্যেষ্ঠ কন্যা কেমিক্যাল ইঞ্জিনিয়ার আমিরা রহমান। তিনি খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা ও নেতৃত্ব বিকাশের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া তিনি মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য বিজ্ঞান শিক্ষায় গুরুত্ব দিতে হবে বলেও মন্তব্য করেন।

সভায় কলেজ শিক্ষার্থী, ক্রীড়া সংগঠনের খেলোয়াড় ও কোচ, সামাজিক ও যুব সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। তারা খেলাধুলা, শিক্ষা ও যুব উন্নয়ন নিয়ে বিভিন্ন দাবি উত্থাপন করলে এম নাসের রহমান তা বাস্তবায়নের আশ্বাস দেন।

রূপালী বাংলাদেশ

Link copied!