বৃষ্টি ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারে পানিবন্দি ৩০ গ্রাম
এপ্রিল ২৯, ২০২৬, ০৫:৫৬ পিএম
মৌলভীবাজারে বৃষ্টি ও পাহাড়ি ঢলে গোগালিছড়া ও বালিয়াছড়ার বাঁধ ভেঙে প্রায় ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে এবং ৬০০ হেক্টর বোরো ধান পানিতে নিমজ্জিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) রাত থেকে মুষলধারে বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলার মানুষের এসব ক্ষতি হয়েছে।
কুলাউড়া উপজেলার গোগালিছড়া বাঁধ ভাঙনে কুলাউড়া সদর ইউনিয়নের বাগাজুরা, হাসনপুর, শ্রীপুর,...