× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৮:৫৫ পিএম

সরিষাবাড়ীতে জামায়াত প্রার্থীর নির্বাচনি ইশতেহার ঘোষণা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৮:৫৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ১১ দলীয় জোট প্রার্থী অ্যাডভোকেট আব্দুল আওয়াল তার নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে সরিষাবাড়ী মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের বাসরী কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও সাংবাদিকদের উপস্থিতিতে তিনি লিখিত ইশতেহার উপস্থাপন করেন।

ইশতেহারে তিনি সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে প্রতিটি ইউনিয়নে অভিযোগ বাক্স স্থাপন, এমপির পক্ষ থেকে ২৪ ঘণ্টার জরুরি হটলাইন চালু, প্রবাসী পরিবার সহায়তা ডেস্ক স্থাপন এবং আধুনিক ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতে প্রয়োজনীয় উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

এ ছাড়া ডিজিটাল দারিদ্র্য সূচক নির্ধারণ করে স্বয়ংক্রিয় ভাতা চালু, নামমাত্র মূল্যে জরুরি অ্যাম্বুলেন্স ও স্বাস্থ্যসেবা প্রদান, শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয়করণমুক্ত ও যোগ্য ব্যক্তিদের পরিচালনা পর্ষদে নিয়োগ, শিক্ষাব্যবস্থা সহজীকরণ ও ইউনিয়ন পর্যায়ে শিক্ষা ভাতা চালু করার প্রতিশ্রুতি দেন তিনি।

উন্নয়ন কর্মসূচির মধ্যে যমুনা সার কারখানা সচল ও দুর্নীতিমুক্ত করা, বন্ধ জুট মিল চালু, নদীশাসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বন্ধ ট্রেন চালু ও রেলসেবা নিশ্চিতকরণ, চরাঞ্চলের জীবনমান উন্নয়ন, হাটবাজার ও ইটভাটার আধুনিক ব্যবস্থাপনা এবং সড়ক নিরাপত্তা জোরদারের বিষয়ও গুরুত্ব পায়।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ‘নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার ৩১ দফা রূপরেখাও তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মুফতি মোখলেছুর রহমান জমিরী, জেলা জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হক জামালী, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ সুলতান মাহমুদ, উপজেলা জামায়াতের আমির ইঞ্জি. মাসুদ রানা দুলাল, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মনির উদ্দীন, শুরা সদস্য অধ্যাপক শামীম হোসাইন সোহেল, খেলাফত মজলিসের আহ্বায়ক খোরশেদ আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আখতারুজ্জামান সোহাগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব ছাবের হোসেন বিপুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আছিমুল ইসলাম।
 

রূপালী বাংলাদেশ

Link copied!