ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পাবনা-৫ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন তার নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। এতে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালে ওভারব্রিজ নির্মাণ, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক চমকপ্রদ পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা শহরের বাস টার্মিনাল এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করা হয়। এ সময় জেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইশতেহারে পাবনা-৫ (সদর) আসনের সার্বিক উন্নয়নের রূপরেখা তুলে ধরা হয়। এতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, চিকিৎসা ও অর্থনৈতিক উন্নয়নসহ মোট ৭৬টি উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করা হয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন