× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৭:৫০ পিএম

নির্বাচন ও গণভোটকে ঘিরে রাজশাহীতে যান চলাচলে নিষেধাজ্ঞা

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৭:৫০ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজশাহী মেট্রোপলিটন এলাকায় নৌযান ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

শনিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটের আগের দিন ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মহানগর এলাকায় লঞ্চ ও ইঞ্জিনচালিত নৌযান চলাচল বন্ধ থাকবে। তবে নির্ধারিত রুটে নিয়মিত চলাচলকারী নৌযান এবং ভোটার ও সাধারণ মানুষের যাতায়াতের জন্য ব্যবহৃত নৌযান এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

একই সময়সীমায় ট্যাক্সি ক্যাব, কার, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ ছাড়া ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত সব ধরনের মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে।

তবে জনস্বার্থ ও জরুরি প্রয়োজন বিবেচনায় কিছু ক্ষেত্রে শিথিলতা রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমোদিত পর্যবেক্ষকদের যানবাহন নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। জরুরি সেবা, ওষুধ ও চিকিৎসাসামগ্রী পরিবহন এবং সংবাদপত্র বহনকারী যানবাহন চলাচল করতে পারবে।

বিমানবন্দরে যাতায়াতের ক্ষেত্রে যাত্রী বা স্বজন বহনকারী যানবাহনও শিথিলতার আওতায় থাকবে। তবে টিকিট বা সংশ্লিষ্ট প্রমাণপত্র প্রদর্শন করতে হবে। দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন এবং দূরপাল্লার যাত্রীদের স্থানীয় যাতায়াতে ব্যবহৃত যানবাহনও নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার অনুমোদন ও স্টিকার প্রদর্শন সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য একটি এবং পরিচয়পত্রসহ নির্বাচনি এজেন্টের জন্য একটি ছোট যানবাহন ব্যবহারের সুযোগ থাকবে। অনুমোদন সাপেক্ষে সাংবাদিক, পর্যবেক্ষক ও জরুরি কাজে ব্যবহৃত যানবাহন এবং মোটরসাইকেল চলাচলের অনুমতিও দেওয়া হবে।

এ ছাড়া নির্বাচন কমিশনের অনুমোদন নিয়ে নির্বাচনি কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। টেলিযোগাযোগ সেবাকে জরুরি সেবা হিসেবে বিবেচনায় বিটিআরসি ও লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের যানবাহনও নিষেধাজ্ঞার বাইরে থাকবে। জাতীয় মহাসড়ক, বন্দর এলাকা এবং আন্তঃজেলা বা মহানগরের বাইরের গুরুত্বপূর্ণ সড়ক ও সংযোগ সড়কে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!