× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১০:৪৭ এএম

নেত্রকোনায় গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১০:৪৭ এএম

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান। ছবি : রূপালী বাংলাদেশ

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান। ছবি : রূপালী বাংলাদেশ

নেত্রকোনায় গণঅধিকার পরিষদের রাজনীতিতে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি অনাস্থা জানিয়ে দলটির সাবেক জেলা সাধারণ সম্পাদক তারিক জামিল ফয়েজীর নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ যোগদানের ঘোষণা দেওয়া হয়।

‎সংবাদ সম্মেলনে তারিক জামিল ফয়েজী বলেন, নির্বাচনের আগে নেওয়া কেন্দ্রীয় সিদ্ধান্তগুলো উপেক্ষা করে দলের কিছু নেতার ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের প্রতিবাদে তারা গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছেন। 

তিনি বলেন, আমরা একটি আদর্শিক, গণমুখী ও বিপ্লবী রাজনৈতিক প্ল্যাটফর্মের সন্ধানে ছিলাম। সেই বিবেচনায় জাতীয় নাগরিক পার্টিই আমাদের কাঙ্ক্ষিত রাজনৈতিক ঠিকানা।

‎এ সময় তার সঙ্গে এনসিপিতে যোগ দেন যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি ও বারহাট্টা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়কসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

‎সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) মো. প্রীতম মিয়া সোহাগ। তিনি নবাগত নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বলেন, মানুষের এই আস্থা এনসিপিকে আরও শক্তিশালী করবে। আমরা অন্যায়ের বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

‎তিনি আরও জানান, এদিন শতাধিক নেতাকর্মী এনসিপির সদস্য ফরম পূরণ করেছেন এবং আগামীতে আরও পাঁচ শতাধিক নেতাকর্মী যোগদানের অপেক্ষায় রয়েছেন। খুব শিগগির সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে এনসিপির নেত্রকোনা জেলা কমিটি ঘোষণা করা হবে।

‎সংবাদ সম্মেলন শেষে নতুন সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় এবং আগামী দিনে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!