× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৩:৫৭ পিএম

শেরপুরে সড়ক দুর্ঘটনায় সহকারী প্রিসাইডিং অফিসারসহ নিহত ২

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৩:৫৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

শেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন করতে আসার পথে সড়ক দুর্ঘটনায় এক সহকারী প্রিসাইডিং অফিসারসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কের চরপক্ষীমারী ইউনিয়নের শিমুলতলী এলাকায় একটি মিনি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রোকনুজ্জামান রুকন (৩১) শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের এনভায়রনমেন্ট টেকনোলজি বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর ও অপরজন মাহফুজা খাতুন (১৯)। তিনি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার কাতলামারি গ্রামের নিরবের স্ত্রী। নিহত রুকন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তার বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায়।

দুর্ঘটনায় আহত পাঁচজনকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রোকনুজ্জামান রুকনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে মাহফুজা খাতুনও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহতের রোকনের ছোট ভাই রবিন জানান, গত সোমবার পারিবারিক একটি কাজে রুকন শেরপুর থেকে বাড়িতে যান। বুধবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে তিনি বাড়ি থেকে বের হন নির্বাচনি দায়িত্ব পালনের উদ্দেশ্যে। শেরপুরে আসার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

শেরপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শেরপুর-১ আসনের সহকারী রিটার্নিং অফিসার মাহবুবা হক বলেন, মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। তিনি কোন কেন্দ্রে দায়িত্বে ছিলেন, সেই তথ্য ইতোমধ্যে সংগ্রহ করা হচ্ছে। তার কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য অন্য একজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে। আমাদের হাতে পর্যাপ্তসংখ্যক কর্মকর্তা রয়েছেন।

শেরপুর সদর থানার ওসি সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!