× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০২:৫৫ এএম

জামালপুর-৪ : বিপুল ভোটে জয়ী ধানের শীষের শামীম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০২:৫৫ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ৮৮টি ভোটকেন্দ্রের গণনায় ধানের শীষ প্রতীক নিয়ে ফরিদুল কবির তালুকদার শামীম পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৫৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল আওয়াল পেয়েছেন ৪৪ হাজার ১৬১ ভোট। ফলে তিনি ১ লাখ ২ হাজার ৩৮৫ ভোটের ব্যবধানে বিজয়ী হন।

ভোট গণনা শুরুর পর থেকেই সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ধানের শীষ প্রতীকের সমর্থকরা জড়ো হতে থাকেন। ফলাফল ঘোষণার পর সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ করা যায়।

উল্লেখ্য, আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ৯৯২ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৫২৮ জন, পুরুষ ভোটার ১ লাখ ৫৩ হাজার ৪৬৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন। এ আসনের ৮৮টি ভোটকেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!