× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রেজাউল করিম, রংপুর

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৬:৪৫ পিএম

রংপুরে বিএনপি প্রার্থীর ফল প্রত্যাখ্যান, সড়ক অবরোধ

রেজাউল করিম, রংপুর

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৬:৪৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ভোট পুনর্গণনার দাবিতে নেতাকর্মীদের নিয়ে সড়ক অবরোধ করেছেন বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা। তিনি অভিযোগ করেন, ভোট গণনায় কারচুপি করে জনগণের ভোট ছিনিয়ে নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সন্তোষজনক প্রতিক্রিয়া না পাওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কাউনিয়া উপজেলা বাসস্ট্যান্ডে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করা হয়। এ সময় মহাসড়কের দু’পাশে চলাচল বন্ধ হয়ে শত শত যানবাহন আটকা পড়ে, দীর্ঘ যানজট তৈরি হয়। দুপুর পৌনে ২টার দিকে লালমনিরহাট থেকে ঢাকায় যাওয়ার পথে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু সেখানে উপস্থিত হন এবং এমদাদুল হক ভরসার সঙ্গে কথা বলেন। পরে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন।

পরে দুপুর সোয়া ২টার দিকে ঘটনাস্থলে যান কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। তিনি জানান, ভোট পুনর্গণনার জন্য নিয়মতান্ত্রিক উপায়ে নির্বাচন কমিশনে চিঠি পাঠানো হয়েছে। এ বিষয়টি বিএনপি প্রার্থীকে বলতে এসেছেন। তারা সময় চেয়েছেন।

এর আগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর হারাগাছে নিজ বাসায় সংবাদ সম্মেলন করে ভোট কারচুপির অভিযোগ আনেন বিএনপি প্রার্থী ভরসা। এরপর তার নেতাকর্মীরা সড়ক অবরোধ ও মিছিল শুরু করেন।

শনিবার সকাল থেকে ভোট পুনর্গণনার দাবিতে কাউনিয়ার হারাগাছ এলাকায় বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা সড়কে অগ্নিসংযোগ ও অবরোধ করেন। দুপুরে রংপুর নগরীর সাহেগঞ্জ এলাকায় গিয়ে দেখা গেছে, বিএনপির নেতাকর্মীরা বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করেছেন। কোথাও কোথাও সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করতে দেখা গেছে।

ঘটনাস্থলে জেলা বিএনপির সদস্য ও হারকাজ পৌরসভার সাবেক মেয়র মামুনুর রশিদ মামুন বলেন, আমরা ন্যায্য দাবি জানাচ্ছি। ভোটটা পুনর্গণনা করতে তো রিটার্নিং কর্মকর্তার সমস্যা নেই। এ দাবিতে আমরা আন্দোলন করছি।

একই দাবিতে পীরগাছা উপজেলায় ভোট পুনর্গণনার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের অপসারণ দাবি জানিয়ে সকালে বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা। রোববার (১৫ ফেব্রুয়ারি) রংপুর নগরীর পাবলিক লাইব্রেরির মাঠে গণজমায়েত কর্মসূচি ঘোষণা করেন তারা।

রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশের প্রস্তুতি আছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি মোতায়েন আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!