× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৭:০৪ পিএম

ভোটারদের কর্মস্থলে ফেরাতে এমপি নুরের ফ্রি লঞ্চ সার্ভিস

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৭:০৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ভোটাধিকার প্রয়োগ করতে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে নিজ এলাকায় আসা কর্মজীবী ভোটারদের নির্বিঘ্নে কর্মস্থলে ফেরার সুবিধার্থে ফ্রি লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করেছেন পটুয়াখালী–৩ (গলাচিপা–দশমিনা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে তার ভাড়াকৃত লঞ্চ। নির্ধারিত সূচি অনুযায়ী ‘রয়েল ক্রুজ–২’ নামের লঞ্চটি বিকেল ৪টার পর গলাচিপা উপজেলার চরকাজল লঞ্চঘাট থেকে যাত্রা শুরু করবে। পর্যায়ক্রমে চর শিবা, আউলিয়াপুর, দশমিনা ও বাঁশবাড়িয়া ঘাট থেকে যাত্রী উঠিয়ে লঞ্চটি চাঁদপুর হয়ে ঢাকার সদরঘাটে পৌঁছাবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচন উপলক্ষে গ্রামে ফেরা বহু কর্মজীবী মানুষ ভোট শেষে কর্মস্থলে ফিরতে গিয়ে পরিবহন সংকট, অতিরিক্ত ভাড়া এবং অনিরাপদ যাত্রার মতো নানা ভোগান্তির মুখে পড়েন। বিশেষ করে নিম্নআয়ের চাকরিজীবী ও শ্রমজীবী ভোটারদের জন্য বিষয়টি বড় চাপ হয়ে দাঁড়ায়। এসব দুর্ভোগ বিবেচনায় নিয়েই নবনির্বাচিত সংসদ সদস্যের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

স্থানীয়দের মতে, নির্বাচনের পর সাধারণ মানুষের যাতায়াত সংকট নিরসনে এমন উদ্যোগ বিরল। ফলে ঢাকাগামী কর্মজীবী মানুষের মধ্যে স্বস্তি ও সন্তোষ দেখা গেছে।

নুরুল হক নুর বলেন, গলাচিপা–দশমিনার মানুষ তাকে যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তার প্রতি কৃতজ্ঞতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, ঢাকাসহ বিভিন্ন এলাকায় কর্মরত ভোটাররা যেন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে কর্মস্থলে ফিরতে পারেন—এটাই তাদের মূল লক্ষ্য। জনকল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!