× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১০:৩৫ পিএম

প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহাঙ্গীরের বাসায় ভূমিমন্ত্রী মিনু

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১০:৩৫ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মো. জাহাঙ্গীরের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নগরীর কাদেরগঞ্জে অবস্থিত ডা. জাহাঙ্গীরের বাসভবনে তিনি এ সাক্ষাৎ করতে যান।

সাক্ষাৎকালে মিজানুর রহমান মিনু বলেন, নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রাখা সবার দায়িত্ব। তিনি রাজশাহীর উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ ধরে রাখতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

এ সময় ডাক্তার জাহাঙ্গীর বলেন, আগামীর রাজশাহী গড়তে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে। তবে রাজশাহীকে এগিয়ে নিয়ে আমরা একসাথে কাজ করবো।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, নগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকারসহ বিএনপি ও মহানগর জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।

রূপালী বাংলাদেশ

Link copied!