× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১১:৩৭ এএম

নোয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে হামলা, আহত ৩

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১১:৩৭ এএম

আহত মনোয়ারা বেগম হাসপাতালে ভর্তি। ছবি : রূপালী বাংলাদেশ

আহত মনোয়ারা বেগম হাসপাতালে ভর্তি। ছবি : রূপালী বাংলাদেশ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এক নারীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন নারী সাংবাদিকদের কাছে এই অভিযোগ তুলে ধরেন। এর আগে শুক্রবার বিকেলে উপজেলার বাটইয়া ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামের আকরাম উদ্দিন স্বর্ণকারের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন—মনোয়ারা বেগম, রাকিবুল ইসলাম রকি ও সাব্বির আরাফাত পিয়াস।

স্থানীয়দের দাবি, মহিন উদ্দিন ও একই বাড়ির জসিম উদ্দিনের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধ চলছিল ওই নারীর। একাধিক সালিশ বৈঠক হলেও বিরোধের সমাধান হয়নি।

অভিযোগ রয়েছে, ঘটনার দিন অভিযুক্তরা বহিরাগত লোকজন নিয়ে দেশি অস্ত্রসহ হামলা চালায়। এতে মনোয়ারা বেগমকে কুপিয়ে জখম করা হয়।

গুরুতর আহত মনোয়ারা বেগমকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুই আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে আছেন।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে কবিরহাট থানার ওসি জানিয়েছেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!