× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০১:৪৫ পিএম

গাজীপুরে রিপন নিট ওয়্যারে শ্রমিদের বিক্ষোভ, পুলিশ মোতায়েন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০১:৪৫ পিএম

গাজীপুরে কারখানার ভেতরে অবস্থান নিয়ে কাজ বন্ধ রাখেন শ্রমিকরা। ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুরে কারখানার ভেতরে অবস্থান নিয়ে কাজ বন্ধ রাখেন শ্রমিকরা। ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুরের কোনাবাড়ী জরুন এলাকায় অবস্থিত রিপন নিট ওয়্যার লিমিটেড কারখানায় বকেয়া নাইট বিল এবং বাৎসরিক ছুটির টাকা পরিশোধের দাবিতে দুই দিনের জন্য শ্রমিকদের কর্মবিরতি চলছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে তারা কারখানার ভেতরে অবস্থান নিয়ে কাজ বন্ধ রাখেন।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে তিন মাসের বকেয়া নাইট বিল এবং বাৎসরিক ছুটির টাকা পরিশোধের দাবিতে শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। বুধবার বিকেলে শ্রমিকরা কারখানা ত্যাগ করলেও বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টায় পুনরায় প্রবেশ করে কাজ বন্ধ রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

এক পর্যায়ে শ্রমিকদের সঙ্গে কারখানার স্টাফদের বাকবিতণ্ডার ঘটনা ঘটে। পরে শ্রমিকরা একত্র হয়ে কারখানার ভেতরে অবস্থান নেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক অভিযোগ করেন, প্রতিদিন রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত কাজ করার পরও ঠিকমতো নাইট বিল দেওয়া হয় না। তিনি জানান, রমজান মাসেও দীর্ঘ সময় ডিউটিতে থাকতে হচ্ছে।

কারখানার প্রশাসনিক কর্মকর্তা সাদ্দাম হোসেন জানিয়েছেন, শ্রমিকদের তিন মাসের বকেয়ার মধ্যে এক মাসের নাইট বিল পরিশোধের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে শ্রমিকরা তা মানতে রাজি হননি। তিনি আরও অভিযোগ করেন, উত্তেজিত কিছু শ্রমিক স্টাফদের ওপর হামলা চালালে নিরাপত্তার কারণে স্টাফরা কারখানা ত্যাগ করেন।

গাজীপুর শিল্প পুলিশ-২, কোনাবাড়ী জোনের পরিদর্শক মোর্শেদ জামান জানিয়েছেন, শ্রমিকরা এখনও কারখানার ভেতরে অবস্থান করছেন। মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশের পাশাপাশি মেট্রোপলিটন পুলিশও মোতায়েন রয়েছে।

এ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। যদিও পরিস্থিতি থমথমে থাকলেও পুলিশের উপস্থিতিতে তা নিয়ন্ত্রণে রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!