× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১২:৫৩ পিএম

দোকানে এসি বিস্ফোরণ, দগ্ধ ব্যবসায়ী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১২:৫৩ পিএম

আধুনিক সদর হাসপাতাল, নেত্রকোনা। ছবি : সংগৃহীত

আধুনিক সদর হাসপাতাল, নেত্রকোনা। ছবি : সংগৃহীত

নেত্রকোনা জেলা শহরের ছোট বাজারে ইলেকট্রনিক সামগ্রীর দোকানের এসি বিস্ফোরণে হেনা ডিজিটাল নামক দোকানটির মালিক দগ্ধ হয়েছেন। দগ্ধ ব্যবসায়ীর নাম রাজু সাহা (৪৫)।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা শহরের ছোট বাজারে হেনা ডিজিটালের মালিক রাজু সাহা সকাল ১০টার দিকে দোকানে ছিলেন। হঠাৎ বিকট শব্দে এসি বিস্ফোরণে মুহূর্তেই সবকিছু তছনছ হয়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে দগ্ধ ব্যবসায়ীকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক জাকির হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসি বিস্ফোরণে এ ঘটনা ঘটে থাকতে পারে।
 
নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক বৃষ্টি আক্তার বলেন, অগ্নিদগ্ধ রোগীর শরীরের প্রায় ৮০ ভাগ পুড়ে গেছে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!