সিরাজগঞ্জের রায়গঞ্জে খাস পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।
সোমবার (২ মার্চ) সকালে ধামাইনগর ইউনিয়নের নাকাটি বটতলার বড়াগাড়ী গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার ধামাইনগর ইউনিয়নের কানাদিঘি গ্রামের মৃত মনছের আলীর ছেলে মো. ইসমাইল হোসেন ও নাকাটি বটতলা গ্রামের মো. ময়দান আলীর ছেলে মো. আব্দুস ছালাম।
জানা গেছে, সকালে গাড়া খাস পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। এতে ঘটনাস্থলে বেশ কয়েকজন গুরুতর আহত হন। তাদের চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল ও সিরাজগঞ্জ সদর হসপাতালে ভর্তি করা হলে চিকিৎসারত অবস্থায় ২ জন মারা যায়।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি মো. গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠালে সেখানে ২ জন মারা যায়। পরিবাবারের পক্ষ থেকে মামলা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন