× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৪:০২ পিএম

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৪:০২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় তন্ময় হোসেন (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌমাশিয়া (নওহাটা) মোড়ের পূর্বপাশে ওহাব চাউল কলের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত তন্ময় হোসেন জয়পুরহাটের আক্কেলপুর থানার মানিকপুর গ্রামের মৃত শাহাদাত হোসেন জোনাকির ছেলে।

নিহতের ফুফাতো ভগ্নিপতি আব্দুর রশিদ বলেন, ‘পরিবারের অমতে সে বিয়ে করে। এ বিয়েকে কেন্দ্র করে পরিবারের সঙ্গে বনিবনা না হওয়ায় তার স্ত্রীকে নিয়ে এলাকা ছেড়ে নওগাঁর মহাদেবপুর উপজেলার বাগাচারা (খোড়াতলি) মোড়ে একটি ভাড়া বাসায় থাকত। এখানে এসে ভাড়া থেকে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন জনের বাসায় বিদ্যুৎ মিস্ত্রি হিসাবে কাজ করত। সে একদিন আগে নওহাটা মোড়ের পাশে একটি বাসায় কাজ করে তার কাজের যন্ত্রপাতি রেখে গিয়েছিল। আজ সকাল ৯টার দিকে সেই যন্ত্রপাতি নিতে গেলে নওহাটা মোড়ের পূর্বপাশে ওহাব চাউল কলের সামনে পৌঁছালে নওগাঁর দিক থেকে আসা বি আর পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে তার মৃত্যু হয়।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ‘নিহতের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

Link copied!