× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ১২:৪৮ এএম

আমি সরকারে আছি, এই পরিচয় ব্যবহার করে প্রভাব খাটাবেন না : নুর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ১২:৪৮ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, আমি সরকারে আছি—এই পরিচয় ব্যবহার করে কোথাও প্রভাব বিস্তারের চেষ্টা করা যাবে না। এতে দল বিতর্কিত হতে পারে।

শনিবার (৭ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সৌজন্যে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, দলের পরিচয় ব্যবহার করে কিংবা দলের সভাপতি সরকারে আছেন—এমন পরিচয় দেখিয়ে কেউ যেন কোনো সরকারি দপ্তরে প্রভাব বিস্তার না করেন। ইউএনও অফিস, থানা বা অন্য কোনো দপ্তরে গিয়ে দলীয় প্রভাব খাটানো থেকে নেতাকর্মীদের বিরত থাকতে হবে।

তিনি বলেন, ২০১৮ সাল থেকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা রাজনীতি করে আসছেন। অতীতে অনেকেই দলের পরিচয়ে শারীরিক ও ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে এখন পরিস্থিতি বদলেছে এবং নেতাকর্মীদের জন্য রাজনীতিতে ইতিবাচক সুযোগ তৈরি হয়েছে।

নুর বলেন, রাজনীতিতে যদি সবার চিন্তা থাকে সরকার গঠন করলেই লুটপাট করতে হবে, তাহলে সেই রাজনীতির কোনো নীতি-আদর্শ থাকে না। তাই নৈতিক মূল্যবোধসম্পন্ন রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।

তিনি আরও বলেন, এতদিন যেভাবে নেতাকর্মীরা নিজেদের পেশা ও ব্যবসা-বাণিজ্য চালিয়ে এসেছেন, সেভাবেই এগিয়ে যেতে হবে। মানুষের আশা-আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করলে জনগণও সহযোগিতা করবে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আগ্রহীদের এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান নুরুল হক নুর। তিনি বলেন, দল সময়মতো এ বিষয়ে নির্দেশনা দেবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে গণঅধিকার পরিষদের জন্ম। শেখ হাসিনার সরকারের সময় বিভিন্ন অন্যায়-অনিয়মের বিরুদ্ধে দলটি সোচ্চার ছিল।

তিনি বলেন, সারা দেশে হাজার হাজার নেতাকর্মী থাকলেও সাংগঠনিকভাবে দলটি এখনও পুরোপুরি শক্ত অবস্থানে পৌঁছাতে পারেনি। তাই আগামী নির্বাচনের আগেই সংগঠনকে শক্তিশালী করতে সারাদেশের নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, স্থানীয় ও জাতীয় নির্বাচনে শক্ত অবস্থান তৈরি করতে সংগঠনকে আরও সুসংগঠিত করতে হবে। একই সঙ্গে সরকারে জোটে থাকলেও দেশের স্বার্থে যেকোনো অন্যায়-অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম ফাহিমের সঞ্চালনায় বক্তব্য দেন দলের সহসভাপতি ফারুক হাসান, গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি ডেন্টিস্ট জাফর মাহমুদ, ঢাকা মহানগর উত্তর সভাপতি মিজানুর রহমান এবং প্রবাসী অধিকার পরিষদের নেতা রাসেদুল ইসলাম রিয়াদ।

রূপালী বাংলাদেশ

Link copied!