× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, মযমনসিংহ

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ১২:২৩ এএম

ইফতারে মোরগ পোলাও খেয়ে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, মযমনসিংহ

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ১২:২৩ এএম

হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ হওয়া শ্রমিকরা। ছবি : রূপালী বাংলাদেশ

হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ হওয়া শ্রমিকরা। ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের ভালুকায় ইফতারে মোরগ পোলাও খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন অর্ধশতাধিক গার্মেন্টস শ্রমিক। তাদের মধ্যে ২১ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরও দুজনকে সেখানে পাঠানোর প্রস্তুতি চলছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় ভালুকার মাস্টারবাড়ি এলাকার একটি কারখানায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প পুলিশ–৫ এর পুলিশ সুপার ফরহাদ হোসেন খান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাস্টারবাড়ি এলাকার গ্লোবাল সুজ কারখানার শ্রমিকরা ইফতারের জন্য ভালুকার খান হোটেল থেকে লাল মোরগ পোলাও ও সাদা মোরগ পোলাও সংগ্রহ করেন। ইফতারে সাদা মোরগ পোলাও খাওয়ার ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের অনেকেই বমি, পেটব্যথা ও ডায়রিয়ায় ভুগতে থাকেন।

পরিস্থিতির অবনতি হলে সহকর্মীরা অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর অবস্থায় ২১ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কারখানার সুইং সেকশনে কর্মরত শ্রমিক ফাহাদ মিয়া বলেন, ইফতার করার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই কয়েকজন শ্রমিক হঠাৎ বমি করতে শুরু করেন। পরে একে একে আরও অনেকে অসুস্থ হয়ে পড়েন।

সুইং সেকশনের ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, কারখানা কর্তৃপক্ষ নিয়মিত শ্রমিকদের জন্য ইফতারের ব্যবস্থা করে। বৃহস্পতিবার ইফতারে মোরগ পোলাও দেওয়া হয়েছিল। খাবার খাওয়ার পর প্রায় ৫০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. মেহেদী হাসান বলেন, মোরগ পোলাও খাওয়ার পর অজ্ঞাত বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে কয়েকজন শ্রমিক হাসপাতালে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিল্প পুলিশের এএসআই সিরাজুল ইসলাম বলেন, অসুস্থ ২১ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরও দুজনকে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!