ক্রয়ের তুলনায় অধিক মূল্যে কাপড় বিক্রির দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরে ক্লাসিক নামক একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৬ মার্চ) সীতাকুণ্ড পৌর সদরে ক্লাসিক নামক একটি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার ও বাজার তদারকির অংশ হিসেবে দোকানটিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ক্রয়ের তুলনায় অতিরিক্ত মূল্যে কাপড় বিক্রির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় তিনি বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও অন্যান্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের নির্ধারিত নিয়ম মেনে পণ্য বিক্রির জন্যও সতর্ক করা হয়েছে।


