নাটোর পৌরসভার কান্দিভিটুয়া বটতলা এলাকায় সোমবার গভীর রাতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবুল কালাম আজাদ নামে এক রং মিস্ত্রি নিহত হয়েছেন। এ ঘটনায় সজল হাসান ও কাউসার আহমেদ নামে আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
নিহতের স্বজনরা জানিয়েছেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী আল হাফিজ, হামজা ও ইমনসহ ১০-১২ জন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে পূর্বপরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালায়। এতে আবুল কালাম আজাদসহ তিনজন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
রাজশাহীতে নেওয়ার পথে তালাইমারী এলাকায় পৌঁছালে আবুল কালাম আজাদ মারা যান।
নাটোর সদর থানার ওসি শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন