× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মো. রকিবুল ইসলাম খান

প্রকাশিত: মার্চ ২০, ২০২৬, ১১:৫৬ এএম

নরসিংদীর আব্দুল্লাহনগর গ্রামে ঈদুল ফিতর উদযাপিত

মো. রকিবুল ইসলাম খান

প্রকাশিত: মার্চ ২০, ২০২৬, ১১:৫৬ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে আজ শুক্রবার (২০ মার্চ) নরসিংদীর আব্দুল্লাহনগরসহ কয়েকটি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখিল দরবার-ই-আলিয়া জাহাঙ্গিরিয়ার অনুসারীরা প্রতি বছরের মতো এবারও একদিন আগেই ঈদুল ফিতরের নামাজ আদায় ও ঈদ উৎসব পালন করছেন। 

জানা যায়, সৌদি আরবের সঙ্গে মিল রেখে এই দরবারের অনুসারীরা বিগত আড়াইশ বছরেরও বেশি সময় ধরে এভাবে ঈদ পালন করে আসছেন।

মির্জাখিল দরবার শরীফের অনুসারী বেলাবো, বাজিতপুর, কুলিয়ারচর, মনোহরদী, কটিয়াদী, চালাকচর ও কাপাসিয়া গ্রামের একাংশের মানুষ আজ ঈদ উদযাপন করছেন।

মির্জাখিল দরবার শরীফ ও আব্দুল্লাহনগর খানকায়ে জাহাঙ্গিরিয়ার খাদেম শামসুল আলম কাজল জানান, শুক্রবার সকাল ১০টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এদিন নামাজে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ জহিরুল আলম জাহেরী।

তিনি আরও জানান, প্রায় দুই’শ বছর ধরে মির্জাখিল দরবার শরীফের অনুসারীরা হানাফি মাজহাবের নিয়ম অনুসরণ করে এই রীতিতে ঈদুল ফিতর উদযাপন করে আসছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!