ঈদের ছুটি শেষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)।
মঙ্গলবার সকালে তিনি জেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হলে কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় প্রশাসক সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান সহকারী এস. এম. আলাউদ্দিন মতিন, উপ-সহকারী প্রকৌশলী এ. কে. এম. আনোয়ার হোসেন, সার্ভেয়ার ও উপ-সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. আলেফ আলীসহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা) নিজ বাড়িতে ঈদ উদযাপন করেন। তিনি হযরত শাহ মখদুম (রহ.) দরগাহ মসজিদে ঈদের নামাজ আদায় শেষে এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন