× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি 

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৫:২৯ পিএম

যশোরে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষক নিহত

যশোর প্রতিনিধি 

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৫:২৯ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

যশোরে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষক মকবুল হোসেন (৪৫) নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চুড়ামনকাটির আমবটতলায় দুর্ঘটনাটি ঘটে। নিহত মকবুল হোসেন চৌগাছা উপজেলার সৈয়দপুর গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে। তিনি পাশাপোলের আম জামতলা মডেল কলেজে ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, মকবুল হোসেন যশোর শহর থেকে মোটরসাইকেল চালিয়ে গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে চুড়ামনকাটি-চৌগাছা সড়কের আমবটতলায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। দুর্ঘটনায় সড়কের ওপর ছিটকে পড়ে মকবুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই মকবুল হোসেন মারা যান। তার মাথা ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!