× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৪:৫৭ পিএম

অধ্যাপক এম এ খালেক হলেন ফেনী জেলা পরিষদ প্রশাসক

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৪:৫৭ পিএম

ফেনী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক। ছবি : সংগৃহীত

ফেনী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক। ছবি : সংগৃহীত

ফেনী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব খোন্দকার ফরহাদ উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ফেনীসহ দেশের ১৪টি জেলা পরিষদের প্রশাসকদের নাম ঘোষণা করা হয়েছে।

জানা যায়, গণঅভ্যুত্থানের পর থেকে তৎকালীন জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার তপন আত্মগোপনে চলে যাওয়ায় ফেনী জেলা প্রশাসক (ডিসি) অতিরিক্ত দায়িত্ব হিসেবে জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করে আসছিলেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ ২০২৪-এর ধারা ৩ এবং জেলা পরিষদ আইন ২০০০-এ সন্নিবেশিত ধারা ৮২ক (৩) অনুযায়ী চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তারা ভাতা প্রাপ্য হবেন।

অধ্যাপক এম এ খালেক বর্তমানে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ফেনীর জয়নাল হাজারী কলেজের গভর্নিং বডির সভাপতির দায়িত্বেও রয়েছেন। এর আগে, তিনি ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। অধ্যাপক এম এ খালেক ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আব্দুর রউপের ছেলে।

রূপালী বাংলাদেশ

Link copied!