কুয়াকাটা মাছ বাজারে আবারও দেখা মিলল ২৩ কেজি ওজনের বিশালাকৃতির এক কোরাল মাছের। মাছটি সুন্দরবন এলাকা থেকে জেলে ফারুক মাঝির জালে ধরা পড়ে। ৩০ হাজার ৬৪৫ টাকায় মাছটি বিক্রি হয়। মাছটি বাজারে নিয়ে আসলে একনজর দেখার জন্য হৈচৈ পড়ে যায়।
বুধবার (১ এপ্রিল) সকালে কুয়াকাটা মাছ বাজারের জেলে ফারুক মাঝি (৫৫) কুয়াকাটার খান ফিসে মাছটি নিয়ে আসে। মাছটির ওজন ২২ কেজি ৭০০ গ্রাম। খোলা বাজারে নিলামের মাধ্যমে ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ৩০ হাজার ৬৪৫ টাকায় মাছটি বিক্রি করা হয়।
ফারুক মাঝি জানান, সুন্দরবনের ৭ নম্বর এলাকায় জাল পাতার ফলে কোরাল মাছটি পেয়েছি। মাছটি এ বাজারেই ৩০ হাজার ৬৪৫ টাকায় বিক্রি হয়েছে। মাছটির ওজন ছিল ২২ কেজি ৭০০ গ্রাম।
খান ফিশের পরিচালক মো. জাহাঙ্গীর খান জানান, এমন বড় সাইজের মাছের চাহিদা অনেক বেশি। তাই অনেক ভালো দামে বিক্রি করা যায়।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটি উপকূলের জেলেদের জন্য অত্যন্ত সুখবর। এমন সাইজের বড় কোরাল মাছ এর আগেও কয়েকটি ধরা পড়েছে। এটি নিষেধাজ্ঞার একটি সুফল। সামুদ্রিক মাছ ধরার নিষেধাজ্ঞা সঠিকভাবে পালন করলে উপকূলের জেলেরা বেশ ভালো পরিমাণ মাছ পাবে বলে ধারণা করা যাচ্ছে।


