× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০৭:০২ পিএম

উপজেলা অফিসার্স রেস্ট হাউজ উদ্বোধন করলেন জেলা প্রশাসক মনিরা হক

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০৭:০২ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে নবনির্মিত উপজেলা অফিসার্স রেস্ট হাউজের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (০১ এপ্রিল) বিকেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ফিতা কেটে রেস্ট হাউজ ভবনের উদ্বোধন করেন ফেনীর জেলা প্রশাসক মনিরা হক।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইউছুপ মিয়া, উপজেলা প্রাণী সম্পদ অফিসার নেবু লাল দত্ত, উপজেলা প্রকৌশলী মনির হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আল আমিন শেখ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাহেরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার ফেরদৌস আরা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার, উপজেলা আইসিটি অফিসার মোহাম্মদ আবদুল্লাহ, উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মাসুম, উপজেলা উপ-প্রকৌশলী নাজমুল হুদাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফিতা কাটার পর জেলা প্রশাসক অফিসার্স রেস্ট হাউজের ৩টি কক্ষের সুযোগ-সুবিধা পরিদর্শন করেন।

উপস্থিত কর্মকর্তারা এই নতুন ভবন পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান। তাদের মতে, এর মাধ্যমে দীর্ঘদিনের একটি অভাব পূরণ হলো, যা কর্মকর্তাদের রাত্রিযাপনে অনেক ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বলেন, বিভিন্ন সময় সরকারি কর্মকর্তারা সোনাগাজীতে আসেন। কিন্তু ভালো হোটেল বা রেস্ট হাউজ না থাকায় অনেক সমস্যার সম্মুখীন হন। এসব বিবেচনা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!