× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০২:৫৪ পিএম

গাজীপুরে উন্নয়ন কাজে ছুটির দিনেও মাঠে সিটি প্রশাসক 

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০২:৫৪ পিএম

কাজের অগ্রগতি পরিদর্শনে নেমেছেন সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। ছবি : রূপালী বাংলাদেশ

কাজের অগ্রগতি পরিদর্শনে নেমেছেন সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুর সিটি করপোরেশনে নাগরিক সেবার মানোন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে জোরালো পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। এ লক্ষ্যে ছুটির দিন উপেক্ষা করে সরেজমিনে কাজের অগ্রগতি পরিদর্শনে নেমেছেন সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।

শনিবার (৪ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন। চলমান সমস্যা, নাগরিক ভোগান্তি ও উন্নয়ন কার্যক্রমের বাস্তব চিত্র তুলে ধরেন।

পরিদর্শনকালে প্রশাসক নগরের গাছা ও পূবাইল এলাকায় ৬টি ড্রেন ও সড়ক নির্মাণসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন। এসব প্রকল্প বাস্তবায়িত হলে জলাবদ্ধতা, যানজট এবং নাজুক সড়ক ব্যবস্থার কারণে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা স্থানীয় বাসিন্দারা স্বস্তি পাবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষা মৌসুমে গাছা ও পূবাইল এলাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা মারাত্মক আকার ধারণ করে। ফলে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়। শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও ব্যবসায়ীরা প্রতিনিয়ত চরম দুর্ভোগে পড়েন। এ প্রেক্ষাপটে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও সড়ক সংস্কার কাজকে অগ্রাধিকার দিয়ে এসব প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

প্রশাসক শওকত হোসেন সরকার প্রকল্প এলাকাগুলো ঘুরে দেখেন। সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি কাজের গুণগত মান বজায় রাখা, নির্ধারিত নকশা অনুযায়ী নির্মাণ সম্পন্ন করা এবং সময়সীমার মধ্যে কাজ শেষ করার বিষয়ে কঠোর নির্দেশনা দেন। বিশেষ করে আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে প্রকল্পগুলোর কাজ সম্পন্ন করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি জোর তাগিদ জানান।

তিনি বলেন, নাগরিকদের ভোগান্তি কমানোই আমাদের প্রধান লক্ষ্য। কোনো ধরনের গাফিলতি বা অনিয়ম সহ্য করা হবে না। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করে জনগণের কাছে এর সুফল পৌঁছে দিতে হবে।

এ সময় উপস্থিত স্থানীয় বাসিন্দারা প্রশাসকের এই উদ্যোগকে স্বাগত জানান এবং দ্রুত কাজ সম্পন্নের দাবি জানান। তারা বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এসব এলাকার উন্নয়ন শুরু হওয়ায় তারা আশাবাদী।

গাজীপুর সিটি করপোরেশনের এই উদ্যোগকে নগরবাসীর জীবনমান উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলো বাস্তবায়িত হলে নগরের সার্বিক অবকাঠামোগত উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

রূপালী বাংলাদেশ

Link copied!