× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ১০:২৪ পিএম

গাজীপুরে উন্নয়নের গতি বাড়াতে প্রশাসকের সরেজমিন পরিদর্শন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ১০:২৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখছেন জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে তিনি উপজেলার বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত মতবিনিময় করেন।

পরিদর্শনকালে প্রশাসক চলমান প্রকল্পগুলোর কাজের অগ্রগতি, মান এবং সময়সীমা নিয়ে খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও দায়িত্বপ্রাপ্তদের উদ্দেশ্যে নির্দেশনা দেন, যেন কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলো সম্পন্ন করা হয়।

এ সময় তিনি বলেন, কালীগঞ্জের সার্বিক উন্নয়নে জেলা পরিষদ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। জনগণের প্রত্যাশা পূরণে আমরা পরিকল্পিতভাবে কাজ করছি এবং ভবিষ্যতেও উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে।

প্রশাসকের এই সফর স্থানীয় জনপ্রতিনিধি, কর্মকর্তা ও সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। তার সরাসরি তদারকি ও দিকনির্দেশনা উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এছাড়াও তিনি কালীগঞ্জের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও জনসেবামূলক খাতের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের কথা জানান। দ্রুত বাস্তবায়নযোগ্য প্রকল্পের পাশাপাশি টেকসই উন্নয়নের লক্ষ্যে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

স্থানীয়রা মনে করছেন, এ ধরনের উদ্যোগ ও সক্রিয় তদারকি অব্যাহত থাকলে কালীগঞ্জের উন্নয়নের চিত্র অদূর ভবিষ্যতেই দৃশ্যমান পরিবর্তন আনবে।

Link copied!