× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৭:৫৮ পিএম

রাঙ্গাবালীতে হাসপাতাল চালুর দাবিতে মানববন্ধন

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০৭:৫৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

সাগর ও নদীবেষ্টিত পটুয়াখালীর দুর্গম দ্বীপ উপজেলা রাঙ্গাবালীতে ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অসমাপ্ত কাজ সম্পন্ন করে চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নির্মাণকাজ বন্ধ থাকা ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন এবং অবিলম্বে চিকিৎসা কার্যক্রম চালুর দাবি জানানো হয়।

সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সামনে ‘চিকিৎসার অভাবে আর মৃত্যু নয়, চিকিৎসা মোদের মৌলিক অধিকার’ স্লোগানে এ মানববন্ধনের আয়োজন করা হয়। জেন্ডার সমতা ও জলবায়ু জোট বাংলাদেশের রাঙ্গাবালী কমিটি এ আয়োজন করে। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, নদীবেষ্টিত এই উপজেলায় গুরুতর অসুস্থ রোগীদের নৌপথে অন্য উপজেলায় নিতে হয়। প্রতিকূল আবহাওয়া ও যোগাযোগ সংকটের কারণে প্রায়ই সময়মতো চিকিৎসা পাওয়া সম্ভব হয় না। এতে রোগীর অবস্থা জটিল হয়ে পড়ে। বিশেষ করে গর্ভবতী নারী, নবজাতক, শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।

তারা আরও বলেন, বহু প্রত্যাশা নিয়ে ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণকাজ শুরু হলেও দীর্ঘদিন ধরে তা বন্ধ রয়েছে। ফলে উপজেলা ঘোষণার ১৪ বছর হলেও স্থানীয়রা কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত নির্মাণকাজ শেষ করে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল নিয়োগের দাবি জানান তারা।

বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা সংবিধানস্বীকৃত মৌলিক অধিকার। রাঙ্গাবালীর প্রায় দুই লক্ষ মানুষের এ অধিকার নিশ্চিত করতে প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপের দাবি জানানো হয়।

দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও মানববন্ধন থেকে আল্টিমেটাম দেওয়া হয়।

Link copied!