ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কিশোরগঞ্জের নতুন এসপি মিজানুর রহমান শেলী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৭:৩৪ এএম
মিজানুর রহমান শেলী

কিশোরগঞ্জের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান শেলী।  এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগের উপকমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন।

মিজানুর রহমান শেলী ২৫তম বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগ দেন।  কর্মজীবনে তিনি র‌্যাব, এপিবিএন এবং পিবিআই-তে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

তিনি জাতিসংঘ শান্তি মিশনেও দায়িত্ব পালন করেন এবং দারফুরের শাঙ্গিল তোবাইয়া এলাকায় অপারেশন কমান্ডার হিসেবে কাজ করেন।  শান্তি মিশনে অবদানের জন্য তিনি জাতিসংঘ শান্তি পুরস্কারেও ভূষিত হন।

শিক্ষাজীবনে তিনি কুমিল্লার দেবিদ্বার থানার একটি বিদ্যালয় থেকে এসএসসি এবং সুজাত আলী সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।  পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পর্যায়েই প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন।

পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি লেখালেখিতেও যুক্ত।  তার লেখা বেশ কয়েকটি কবিতা ও উপন্যাস ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।