× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৭:৩৯ পিএম

বগুড়ায় নানা আয়োজনে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৭:৩৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

"নীতিনির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ পালিত হয়েছে। সঠিক ওজন ও পরিমাপের গুরুত্ব এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে প্রতিবছর বিশ্বব্যাপী ২০ মে দিবসটি পালন করা হয়ে থাকে।

দিবসটি উপলক্ষে বুধবার (২০ মে) বেলা সাড়ে ১১টায় বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান। তিনি বলেন, মেট্রোলজি হচ্ছে ওজন ও পরিমাপ সংক্রান্ত বিজ্ঞান। বৃহৎ পরিসরে বিশেষ করে মেডিকেল সেক্টরে মেট্রোলজির প্রয়োগ সম্প্রসারণ করার ওপর জোর দেন তিনি। একই সাথে বিএসটিআই-এর সরকারি সব সেবা অটোমেশন করার আহ্বান জানান জেলা প্রশাসক।

​বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার উপপরিচালক ও অফিস প্রধান মো. জহুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়ার সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রায়হান উদ্দিন মোরাদ (পিপিএম)।

​আলোচনা সভায় সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম বলেন, মেডিকেল ইকুইপমেন্ট সঠিক সময়ে ক্যালিব্রেশন না করার কারণে অনেক সময় সঠিক রেজাল্ট পাওয়া যায় না। তিনি এ বিষয়ে আইনের যথাযথ প্রয়োগের ওপর গুরুত্ব আরোপ করেন।

অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন মোরাদ বলেন, ইন্ডাস্ট্রিয়াল এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরের জন্য পরিমাপ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পণ্য উৎপাদন ও বিপণনে পরিমাপ অপরিহার্য। আইন দিয়ে সব নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তাই সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

​অনুষ্ঠানের উন্মুক্ত আলোচনায় অংশ নেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম। তিনি পরিমাপের ক্ষেত্রে মেট্রিক পদ্ধতি অনুসরণ করার ওপর জোর দেন এবং বিএসটিআই-এর সেবা আরও জনকল্যাণমুখী করার আহ্বান জানান।

​সভাপতির বক্তব্যে মো. জহুরুল হক বলেন, নীতিনির্ধারণে আস্থা তৈরির জন্য প্রয়োজন নির্ভুল তথ্য ও পরিসংখ্যান, আর মেট্রোলজি সেই ভিত্তি প্রদান করে। বিএসটিআই নিয়মিত সার্ভিল্যান্স ও মোবাইল কোর্ট পরিচালনা করছে যাতে বাজারে ক্রেতারা সঠিক পরিমাপ ও সঠিক মানের পণ্য পান। তিনি জনগণকে বিএসটিআই-এর সনদধারী প্রতিষ্ঠানের পণ্য ব্যবহারে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!