× UCB Sticker Card
শনিবার, ২০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০২:০০ পিএম

গাজীপুরে ১,৩০০ মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তির সনদ ও ক্রেস্ট প্রদান

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০২:০০ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করতে গাজীপুর স্কুল অ্যান্ড কলেজ সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘মেধা অন্বেষণ বৃত্তি প্রকল্প-২০২৫’ এর সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান। এ উপলক্ষে গাজীপুর মহানগরের চন্দনা চৌরাস্তা এলাকার একটি কনভেনশন হলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রায় ১ হাজার ৩০০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর স্কুল অ্যান্ড কলেজ সোসাইটির সভাপতি মো. মাইনুল ইসলাম টিপু। সংগঠনের সাধারণ সম্পাদক মো. তমিজুল ইসলাম ও মো. শহিদুল ইসলাম মন্ডল যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন একটি জাতির উন্নয়নের অন্যতম ভিত্তি। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদ ভূইয়া। তিনি বলেন, বৃত্তি শুধু একটি স্বীকৃতি নয়, এটি শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা। শিক্ষার পাশাপাশি চরিত্র গঠন ও সৃজনশীল চিন্তার বিকাশেও শিক্ষার্থীদের গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গাজীপুর স্কুল অ্যান্ড কলেজ সোসাইটি দীর্ঘদিন ধরে শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় মেধা অন্বেষণ বৃত্তি প্রকল্পের মাধ্যমে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মূল্যায়ন করে বৃত্তি প্রদান করা হচ্ছে। ফলে শিক্ষার্থীদের মধ্যে লেখাপড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি পাচ্ছে এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠছে।

পরে বৃত্তিপ্রাপ্ত প্রায় ১ হাজার ৩০০ শিক্ষার্থীর হাতে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষাবিদ ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এ স্বীকৃতিকে তাদের ভবিষ্যৎ শিক্ষা জীবনের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!