× UCB Sticker Card
শনিবার, ২০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০১:১১ পিএম

মালয়েশিয়া ও চীন সফরে কাল ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০১:১১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ থেকে ২৬ জুন পর্যন্ত ছয় দিনের সরকারি সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন। নির্ধারিত সফরের অংশ হিসেবে তিনি আগামী রোববার (২১ জুন) কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে শনিবার (২০ জুন) এসব তথ্য জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

তিনি জানান, মালয়েশিয়া সফর শেষে ২২ জুন প্রধানমন্ত্রী সরাসরি চীন সফরে যাবেন। সফরসূচি অনুযায়ী ২১-২২ জুন তিনি মালয়েশিয়ায় এবং ২৩-২৬ জুন চীনে অবস্থান করবেন।

মালয়েশিয়ায় অবস্থানকালে প্রধানমন্ত্রী দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম-এর সঙ্গে একান্ত বৈঠক করবেন। এরপর দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনযোগাযোগসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানানো হয়।

এছাড়া মালয়েশিয়ায় নতুন বাংলাদেশি কর্মী নিয়োগ, আসিয়ানে বাংলাদেশের অন্তর্ভুক্তি এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন চাওয়া হবে বলেও জানান পররাষ্ট্রসচিব।

সফরকালে দুই দেশের মধ্যে একটি সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাণিজ্য আলোচনার টার্মস অব রেফারেন্স বিনিময়সহ আরও কিছু দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা চলবে।

রূপালী বাংলাদেশ

Link copied!