× UCB Sticker Card
শনিবার, ২০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০৩:৩৭ এএম

বিসিআরসি পরিবেশ পদক পেলেন পুলিশ সুপার নাইমুল হক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০৩:৩৭ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিসিআরসি পরিবেশ পদক-২০২৬ এ ভূষিত হলেন টুরিস্ট পুলিশ সুপার মো. নাইমুল হক পিপিএম।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় বিসিআরসি পরিবেশ পদক-২০২৬ প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে বাংলাদেশ টুরিস্ট পুলিশের ময়মনসিংহ রিজিয়নের পুলিশ সুপার জনাব মো. নাইমুল হক পিপিএমকে পর্যটন অঞ্চলে পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য বিসিআরসি পরিবেশ পদক-২০২৬ প্রদান করা হয়। জনাব মো. নাইমুল হক পিপিএম ছাড়াও পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য আরও অনেককে এ পদক প্রদান করা হয়।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি) কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব মো. আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, দেশবরেণ্য শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সুকমল বড়ুয়া, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিব, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকসহ বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের সভাপতি মো. আলী আশরাফ আখন্দ।

উল্লেখ্য, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি) প্রতিবছর সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সমাজের বিভিন্ন পর্যায়ের অংশীজনদের বিভিন্ন পদক প্রদান করে আসছে।

রূপালী বাংলাদেশ

Link copied!