× UCB Sticker Card
শনিবার, ২০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০২:৩৬ এএম

ফেসবুক লাইভে কেঁদে আলোচিত সেই কর্মী পেলেন ছাত্রদলের পদ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০২:৩৬ এএম

ফেসবুক লাইভে কেঁদে আলোচিত সেই কর্মী পেলেন ছাত্রদলের পদ

ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের ৫৫ সদস্যের বর্ধিত কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে সহসাংগঠনিক সম্পাদক হিসেবে জায়গা পেয়েছেন ফেসবুক লাইভে এসে কান্নাকাটি করে আলোচনায় আসা সেই কর্মী আহসান উল্লাহ নয়ন। গতকাল শুক্রবার বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আহসান উল্লাহ নয়ন ময়মনসিংহ সদর উপজেলার ভাবখালি ইউনিয়নের বাসিন্দা এবং মুক্তাগাছা উপজেলার শহীদ স্মৃতি সরকারি কলেজের শিক্ষার্থী। গত ২ মে কেন্দ্রীয় ছাত্রদল দক্ষিণ জেলা ছাত্রদলের ২৯৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করলে পদবঞ্চিত হন নয়ন। ওই রাতেই তিনি ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন।

লাইভে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা বছরের পর বছর আন্দোলন-সংগ্রাম করেও কমিটিতে জায়গা পেলাম না। অথচ ৫ আগস্টের পর যারা এসেছে তাদের কমিটিতে বসানো হয়েছে। ছাত্রদলের জন্য আমরা জীবন-যৌবন উৎসর্গ করেছি, এমনকি নৌবাহিনীর চাকরি থেকেও বঞ্চিত হয়েছি। জঙ্গি সিল পর্যন্ত মাথায় নিতে হয়েছে।’ সেই সময় তিনি রাজনীতি ছাড়ারও ঘোষণা দিয়েছিলেন।

পরবর্তী সময়ে কেন্দ্রীয় কমিটি ও স্থানীয় নেতাদের হস্তক্ষেপে তিনি পদ পেয়েছেন। সহসাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হওয়ার পর নয়ন বলেন, ‘আমি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। পদবঞ্চিত হওয়ার পর সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার আমাকে সাহস দিয়েছিলেন। আমি দেশনায়ক তারেক রহমান ও আমার অভিভাবক রোকনুজ্জামানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর বঞ্চিত কর্মীদের তালিকা করে ৫৫ সদস্যের এই বর্ধিত কমিটির জন্য আবেদন করা হয়েছিল। কেন্দ্রীয় কমিটি তা অনুমোদন করেছে। এই কমিটির মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।’

কমিটি ঘোষণার পর নয়নের সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। মূলত ত্যাগী কর্মীদের মূল্যায়ন নিয়ে ছাত্রদলের অভ্যন্তরীণ এই ঘটনাটি জেলায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

রূপালী বাংলাদেশ

Link copied!