× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ০৪:২৪ পিএম

দেশীয় ফল ও দেশাত্মবোধক গানে মুখর জাতীয় প্রেস ক্লাব

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ০৪:২৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দেশীয় ফলের বৈচিত্র্য ও দেশাত্মবোধক গানের সুরে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে জাতীয় প্রেস ক্লাবের ফল উৎসব। 

শুক্রবার (১৯ জুন) জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে ৪২ ধরনের দেশি ফলের প্রদর্শনী ও রস আস্বাদনের আয়োজন করা হয়, যেখানে ক্লাব সদস্য ও তাদের পরিবারের সদস্যরা সকাল থেকে দুপুর পর্যন্ত উৎসবে অংশ নেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। উদ্বোধনী পর্ব শুরু হয় জাতীয় প্রেস ক্লাবের থিম সং ‘প্রেস ক্লাব আমাদের সেকেন্ড হোম’ পরিবেশনার মধ্য দিয়ে, যা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং বিশেষ অনুষ্ঠান ও আপ্যায়ন উপ-কমিটির আহ্বায়ক কাদের গনি চৌধুরী।

উৎসবে দেশীয় ফলের বিশাল সম্ভার দর্শনার্থীদের আকৃষ্ট করে। প্রদর্শিত ফলের মধ্যে ছিল আম্রপালি, ফজলি, হাঁড়িভাঙা, জাম, জামরুল, কাঁঠাল, আনারস, লিচু, কাঠলিচু, কলা, পেঁপে, পেয়ারা, কামরাঙা, করমচা, লটকন, আমড়া, আমলকি, ডেউয়া, ওলবরই, সফেদা, বিলাতি গাব, জাম্বুরা, বাতাবিলেবু, তরমুজ, বাঙ্গি, সাম্মাম, তাল, তালের শাঁস, দেশি খেজুর, কাঠবাদাম, মাখনা, ড্রাগনসহ নানা মৌসুমি ফল।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী তামান্না হক, শাহরিয়ার রাফাত, মিমি আলাউদ্দিন ও বাবু। দেশাত্মবোধক গান ও দেশীয় ফলের সমাহারে পুরো আয়োজন উৎসবের আবহ তৈরি করে।

এ সময় জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা, ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, সৈয়দ আবদাল আহমদ, একেএম মহসিন, মাসুমুর রহমান খলিলী, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেনসহ ক্লাবের সিনিয়র সদস্যরা সপরিবারে উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!