× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ০৪:৩৭ পিএম

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ০৪:৩৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

‘কাঁঠালের রাজধানী’ হিসেবে পরিচিত গাজীপুরে শুরু হয়েছে ফল মেলা-২০২৬।

শুক্রবার (১৯ জুন) জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গাজীপুরের আয়োজনে অনুষ্ঠিত এ ফল মেলার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন করেন।

ভিডিও কনফারেন্সে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া মন্ত্রীর সঙ্গে যুক্ত হয়ে গাজীপুরের ঐতিহ্যবাহী কাঁঠাল প্রদর্শন করেন এবং এ ফলের বিপুল অর্থনৈতিক সম্ভাবনার বিষয়টি তুলে ধরেন।

জেলা প্রশাসক জানান, গাজীপুরের কাঁঠাল ও কাঁঠালজাত পণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমানে কাঁঠালকে ঘিরে প্রায় ৫০০ কোটি টাকার বাজার রয়েছে। তবে কাঁঠালকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রক্রিয়াজাত করে সঠিকভাবে বাজারজাত করা গেলে এ খাতের বাজার ২০০০ কোটি টাকায় উন্নীত করা সম্ভব।

এসময় তিনি মন্ত্রী মহোদয়কে গাজীপুরে কাঁঠালের ব্যাপক প্রচার-প্রচারণার জন্য উদ্যোগ নিতে অনুরোধ করেন। এসময় তথ্যমন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ নেবার আশ্বাস ব্যক্ত করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!