× UCB Sticker Card
রবিবার, ২১ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০৩:৪৭ পিএম

নরসিংদীতে র‌্যাব-১১ সদস্যের ওপর হামলা, গ্রেপ্তার ৩

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০৩:৪৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

র‌্যাব-১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্পের কতিপয় সদস্য কর্তৃক আসামি ধরতে গেলে এলাকাবাসী তাদের বাধা দেয় এবং একপর্যায়ে র‌্যাব সদস্যদের ওপর হামলা চালায়। এ ঘটনায় র‌্যাব-১১ সিপিএসসি ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে গত ২০ জুন শনিবার দুপুরে নরসিংদী সদর থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের পুলিশ লাইন্স সংলগ্ন বেলদীর মোড়স্থ মদিনা মটরস হিরো শো-রুমের সামনে।

মামলার বাদী র‌্যাব-১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্পের কনস্টেবল মো. মিজানুর রহমানের দায়েরকৃত মামলার বিবরণ থেকে জানা যায়, র‌্যাব-১১ সিপিএসসির সিনিয়র অফিসার মো. মুইন উদ্দিন এবং সঙ্গীয় ফোর্সসহ ঘটনার দিন দুপুর আনুমানিক আড়াইটার সময় হিরো শো-রুমের সামনে গাড়ি নিয়ে অবস্থান করলে শো-রুমের কর্মচারী আলাল নামে এক ব্যক্তি এসে তাকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে।

এ সময় আলালের সাথে থাকা আশিক নামে অপর এক ব্যক্তি এসে তাকে কিলঘুষি এবং লাথি মারতে থাকে। পরে হিরো শো-রুমের মালিক মো. মাজেদুল ইসলাম দৌড়ে এসে তার হাতে থাকা লোহার পাইপ দিয়ে কনস্টেবল মিজানুর রহমানের বাম পায়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে মারাত্মক জখম করে। পরে মিজানুর রহমান মাটিতে পরে গেলে মাজেদুল ইসলাম তাকে উপর্যপুরি কিলঘুষি ও লাথি মারতে থাকে।

এ সময় আশিক নামে অপর এক ব্যক্তি মিজানুর রহমানকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরে মিজানুর রহমানের চিৎকারে সঙ্গীয় রাকিবুল ইসলামসহ অন্যান্য র‌্যাব সদস্যের সহায়তায় মিজানুর রহমানকে উদ্ধার এবং হিরু শোরুমের মালিক মো. মাজেদুল ইসলাম, মো. আলাল ও আশিক নামে ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে মিজানুর রহমান বাদী হয়ে নরসিংদী মডেল থানায় একটি মামলা দায়ের করে।

বিষয়টি নিয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকারের (ক্রাইম অ্যান্ড অবস) সাথে আলাপ করলে তিনি জানান, এ বিষয়ে নরসিংদী মডেল থানায় একটি মামলা দায়ের এবং আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!