× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাতক্ষীরা সংবাদদাতা

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৪, ১০:৪৫ পিএম

শ্যামনগরে ২৪ হরিণ শিকারীর আত্মসমর্পণ

সাতক্ষীরা সংবাদদাতা

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৪, ১০:৪৫ পিএম

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

দেশের মধু বেচবো দেশে,ভোক্তা কিনবে হেসে হেসে এই প্রতিপাদ্য সামনে রেখে আজ পহেলা এপ্রিল থেকে শুরু হচ্ছে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মধু সংগ্রহের মৌসুম। এদিকে মধু আহরণের উদ্বোধনী অনুষ্ঠানে ২৪ জন হরিন শিকারী আত্মসমর্পণ করেছেন।

সোমবার (১ এপ্রিল) সকালে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আয়োজনে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনি প্রাথমিক বিদ্যালয় চত্বরে মধু আহরণের উদ্বোধনী অনুষ্ঠানে হরিণ শিকারী দলের নেতা আনারুল ইসলাম সকলকে নিয়ে আত্মসমর্পণের ঘোষনা দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিম সুন্দরবন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন। স্বাগত বক্তব্য রাখেন,পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত রফিকুল ইসলাম প্রমূখ।  

এ সময় বক্তারা সকলকে নিয়ম মেনে মধু সংগ্রহের আহ্বান জানিয়ে সুন্দরবনের মধুকে বিশ্বের দরবারে সেরা মধু হিসেবে তুলে ধরতে মৌয়ালদের ভেজাল মুক্ত মধু সরবরাহের আহবান জানান। পরে সুন্দরবনে বাঘের আক্রমণে স্বামী হারানো ৫জন নারীকে খাদ্য এবং নগদ সহায়তা প্রদান করেন অতিথিবৃন্দ।

Link copied!