× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৫:১৯ পিএম

ঈদে মিলাদুন্নবী ছুটিতে শনিবার বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৫:১৯ পিএম

বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর। ছবি- রূপালী বাংলাদেশ

বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর। ছবি- রূপালী বাংলাদেশ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে শনিবার (৬ সেপ্টেম্বর) দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতো স্বাভাবিক থাকবে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।

তিনি জানান, শনিবার সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি ও কাস্টমস কার্যক্রম বন্ধ থাকবে। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে পুনরায় সব কার্যক্রম চালু হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি বলেন, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে শনিবার আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ থাকবে। রোববার সকাল থেকে পুনরায় বন্দরের কার্যক্রম শুরু হবে। তবে বেনাপোল বন্দরে পণ্য খালাস করে ফেরা ভারতীয় খালি ট্রাক ফিরে যেতে পারবে।

Link copied!