× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৫, ২০২৪, ০৬:৫১ পিএম

শ্যামনগরে কৃষকলীগ নেতাকে কুপিয়ে হত্যা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৫, ২০২৪, ০৬:৫১ পিএম

নিহত কৃষকলীগের নেতা আবুল কাশেম।  ছবি: রূপালী বাংলাদেশ

নিহত কৃষকলীগের নেতা আবুল কাশেম। ছবি: রূপালী বাংলাদেশ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় চিংড়ি ঘেরের মধ্যে ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেমকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা ।  

নিহত আবুল কাসেম গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের বাসিন্দা ও গাবুরা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক।

বৃহষ্পতিবার (৪ জুলাই) মধ্যরাতে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘের নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা নিহতের স্বজন ও পুলিশের।  

নিহত আবুল কাশেমের স্ত্রী ফিরোজা বেগম জানান, বৃহষ্পতিবার রাত ১১টার দিকে তিনি ও তার স্বামী আবুল কাশেম বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ঘেরে মাছ ঝাড়তে যান। ঘেরে পৌছালে ৭ থেকে ৮ অজ্ঞাত দুর্বৃত্তরা মাছ ধরার কাজে ব্যবহৃত ডিঙি নৌকার মধ্যে তার হাত, পা, চোখ ও মুখ বেঁধে ফেলে রাখে। পরে তার স্বামীকে দুর্বৃত্তরা নৌকা থেকে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

শ্যামনগর উপজেলা কৃষক লীগের সভাপতি মঞ্জুরুল ইসলাম খোকন বিষয়টি নিশ্চিত করে বলেন, আবুল কাশেম কাগুজী কৃষক লীগের গাবুরা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক। একই সাথে তার প্রতিবেশী। সংগঠন ও দলের নিবেদিত নেতা ছিলেন আবুল কাশেম।

তিনি আরও বরেন, রাতের কোন এক সময়ে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে আবুল কাশেমকে। তিনি অবিলম্বে খুনীদের গ্রেপ্তারের দাবি জানান।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, চিংড়ি ঘের নিয়ে বিরোধকে কেন্দ্র করে আবুল কাশেমকে প্রতিপক্ষরা হত্যা করেছে বলে নিহতের স্বজনদের ধারণা। শুক্রবার ভোরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। পরে ময়না তদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়ের প্রস্তুতি চলছে।

Link copied!