× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ০৮:৪৩ এএম

গভীর সমুদ্রে জাহাজের ডেকে উঠে এলো ঝাঁকে ঝাঁকে ইলিশ

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ০৮:৪৩ এএম

ইলিশ মাছ ধরতে ব্যস্ত প্রকৌশলী রবিউল। ছবি- সংগৃহীত

ইলিশ মাছ ধরতে ব্যস্ত প্রকৌশলী রবিউল। ছবি- সংগৃহীত

পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের প্রথম বয়া অতিক্রম করে প্রায় ৭০ কিলোমিটার গভীর সমুদ্রে ঘটেছে এক বিস্ময়কর ঘটনা। হঠাৎই একটি লাইটার জাহাজের ডেকে লাফিয়ে ওঠে তিন মণ ইলিশ।

শনিবার (২৯ নভেম্বর) ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটির দিকে আসছিল কয়লাবাহী লাইটার জাহাজটি।

জাহাজের প্রকৌশলী রবিউল হোসেন সেই সময় জাহাজের ডেকে ইলিশ উঠার দৃশ্যের ১০ সেকেন্ডের একটি ভিডিও ধারণ করেন। তিনি বলেন, এমন অভাবনীয় দৃশ্য আগে কখনো দেখেননি।

জানা গেছে, পটুয়াখালীর পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের প্রথম বয়া থেকে প্রায় ৭০ কিলোমিটার দূর বঙ্গোপসাগরে ‘এমভি ক্যাসেল গ্যালাডিয়েটর’ নামের লাইটার জাহাজটির দুই পাশ ঘিরে হঠাৎই ছোট ইলিশ লাফাতে শুরু করে।

মুহূর্তেই সেগুলো জাহাজের ডেকে ছড়িয়ে পড়ে। এ সময় জাহাজের কর্মীরা অন্তত তিন মণ ইলিশ সংগ্রহ করতে সক্ষম হন। বাকিগুলো আবার সাগরে পড়ে যায়।

Link copied!