× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৪:৪৭ পিএম

মাকে নির্যাতন, সন্তানকে মাটিতে পুঁতে রাখল এলাকাবাসী 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৪:৪৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

মাদকাসক্ত ছেলের লাগাতার নির্যাতনে অতিষ্ঠ এক মায়ের আর্তনাদে উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের শ্রীপুর উপজেলা। দীর্ঘদিনের সহ্যসীমা পেরিয়ে যাওয়ায় এলাকাবাসীর বিচারের মুখে পড়তে হয়েছে এক যুবককে।

ঘটনাটি ঘটেছে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের টেপিরবাড়ী গ্রামে। অভিযুক্ত যুবকের নাম খলিল (৩২)। তিনি ওই গ্রামের নুরু উদ্দিনের ছেলে।

স্থানীয়দের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত খলিল নেশার টাকার জন্য নিয়মিত তার মা খোদেজা বেগমকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে নেশার টাকা না পেয়ে মাকে মারধর করেন খলিল। এতে অসহায় মা কান্নায় ভেঙে পড়ে প্রতিবেশীদের কাছে বিচারের দাবি জানান। মায়ের সেই আর্তনাদে ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী। দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে তারা খলিলকে আটক করে মারধর করে এবং একপর্যায়ে শাস্তিস্বরূপ কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখে।

এ ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। কেউ কেউ এটিকে আইনের পরিপন্থি বললেও অনেকের মতে, মাদকাসক্ত সন্তানের হাতে দিনের পর দিন নির্যাতিত এক মায়ের অসহায়তার বহিঃপ্রকাশ এ ঘটনা। অন্যদিকে সচেতন মহলের অভিমত, মাদকের ভয়াবহতা সমাজকে কোন অমানবিক অবস্থায় ঠেলে দিচ্ছে—এই ঘটনাই তার নির্মম উদাহরণ।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া গ্রহণযোগ্য নয়।

স্থানীয় সচেতন মহল বলছে, মাদকাসক্তদের বিরুদ্ধে শুধু শাস্তিমূলক ব্যবস্থা নয়, চিকিৎসা ও পুনর্বাসনের কার্যকর উদ্যোগ জরুরি। তা না হলে একদিকে যেমন ধ্বংস হবে একটি জীবন, অন্যদিকে ভেঙে পড়বে পরিবার ও সমাজের মানবিক বন্ধন।

রূপালী বাংলাদেশ

Link copied!