× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরিশাল ব্যুরো

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৬:২১ পিএম

বরিশালে এজলাসে হট্টগোল, কারান্তরীণ বিএনপি নেতাসহ ১১ আইনজীবীর জামিন

বরিশাল ব্যুরো

প্রকাশিত: মার্চ ২, ২০২৬, ০৬:২১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বরিশালে আদালতের এজলাসে হট্টগোল ও বিচারককে হুমকির মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২ মার্চ) দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় আইনজীবী লিংকনকে। এ সময় অভিযুক্ত আরও ১১ আইনজীবী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক মিরাজুল ইসলাম রাসেল ১২ আসামির মধ্যে ১১ জনের জামিন মঞ্জুর করেন।

তবে ওই মামলার আসামি আইনজীবী মিজানুর রহমানের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

মামলায় জামিনপ্রাপ্তরা হলেন: বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ও বিএনপি নেতা সাদিকুর রহমান লিংকন, সাধারণ সম্পাদক মির্জা রিয়াজুল ইসলাম, বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আবুল কালাম আজাদ, মহানগর দায়রা জজ আদালতের পিপি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক নাজিমউদ্দিন পান্না, জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাবেক সভাপতি মহসিন মন্টু, আব্দুল মালেক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি সাঈদ চৌধুরী, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি হাফিজ উদ্দিন আহমেদ বাবলু, মহানগর দায়রা জজ আদালতের এপিপি ও বরিশাল জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তারেক আল ইমরান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব আবুল কালাম আজাদ ইমন এবং বসিরউদ্দিন সবুজ।

বরিশাল জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ রূপালী বাংলাদেশকে বলেন, ‘বিচারকের কাছে জামিন প্রার্থনা করলে একজন বাদে সবার জামিন মঞ্জুর করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গত শনিবার সাধারণ মানুষ ও বিচারপ্রার্থীদের দুর্ভোগের বিষয়টি গুরুত্ব দিয়ে আদালতের স্বাভাবিক কার্যক্রম চালু রাখতে আদালত বর্জন কর্মসূচি বাতিল করা হয়।’

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসের জামিন মঞ্জুর করেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম শরীয়তউল্লাহ। বিচারকের দেওয়া সেই আদেশকে কেন্দ্র করে বিচারকের কাজে বাধা, এজলাসে ভাঙচুরের অভিযোগ ওঠে বিএনপিপন্থি আইনজীবীদের বিরুদ্ধে। সেই ঘটনায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ ১২ জন নামধারীসহ ২০ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রটে আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার।

Link copied!